বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, রাত ৯:১৩ সময়

ব্রেকিং নিউজ **গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে  অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার** **আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার** **শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং** **বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার** **১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল** **ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি! ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি!** **ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই** **বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি** **জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি** **গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ** **জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী** **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী**

র‌্যাব-১ এর বিশেষ আভিযান অস্ত্রসহ কিশোর গ্যাং ডি কোম্পানীর ১২ সক্রিয় সদস্য গ্রেফতার

logoশেখ রাজীব হাসানমঙ্গলবার, ৮ জুন ২০২১, রাত ১২:৩৮ সময় 0153
ছবি,অস্ত্রসহ কিশোর গ্যাং ডি কোম্পানীর ১২ সক্রিয় সদস্য

ছবি,অস্ত্রসহ কিশোর গ্যাং ডি কোম্পানীর ১২ সক্রিয় সদস্য

শেখ রাজীব হাসান, গাজীপুরঃ
গাজীপুরের টঙ্গীতে বিশেষ আভিযান চালিয়ে কিশোর গ্যাং ডি কোম্পানীর ১২ সক্রিয়া সদস্যকে অস্ত্রসহ গ্রেফতার করে র‌্যাব-১। শনিবার রাত সাড়ে ১১টায় টঙ্গী ও উত্তরা এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। এসময় টঙ্গীতে কিশোর গ্যাং গ্রুপের পৃষ্ঠপোষক বাপ্পীর আস্তানায় অভিযান চালিয়ে ২টি বিদেশী পিস্তল,২টি চাপাতি, ২টি রামদা, ৩টি লোহার রড এবং ১টি ছুরি উদ্ধার করে র্যাসর-১।
গ্রেফতারকৃতরা হলেন, গাজীপুর জেলা মাঠ পর্যায়ে কিশোর গ্যাং এর নেতৃত্ব দানকারী রাজিব চৌধুরী বাপ্পি ওরফে লন্ডন বাপ্পি (৩৫)মইন আহমেদ নীরব ওরফে ডন নীরব (২৪)তানভীর হোসেন ওরফে ব্যাটারি তানভীর (২৪) পারভেজ ওরফে ছোট পারভেজ (১৯),মোঃ তুহিন ওরফে তারকাটা তুহিন (২১),রাজিব আহমেদ নীরব ওরফে টম নীরব (৩০), সাইফুল ইসলাম শাওন (২৩) মোঃ রবিউল হাসান (২০), শাকিল ওরফে বাঘা শাকিল (২৮) মাহফুজুর রহমান ফাহিম (২২) ইয়াছিন আরাফাত ওরফে বিস্কুট ইয়াছিন (১৮) ইয়াছিন মিয়া ওরফে প্রিন্স ইয়াছিন (১৯)।    
র‌্যাব-১ বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে জানান,গত ০১ জুন ২০২১ ইং তারিখ রাত সাড়ে ৮টার সময় কিশোর গ্যাং ডি কোম্পানীর কয়েকজন সদস্য টঙ্গী পূর্ব থানাধীন আরিচপুর এলাকাস্থ ভূঁইয়া পাড়া জামে মসজিদের সামনে মোঃ তুহিন আহম্মেদ এবং তুষার আহম্মেদ’কে দেশীয় অস্ত্র দ্বারা আঘাত করে গুরুতর জখম করে। এই বিষয়ে তুহিন আহম্মেদ বাদী হয়ে জিএমপি, টঙ্গী পূর্ব থানায় একটি মামলার দায়ের করেন, যার নম্বর-০২ তারিখ-০২/০৬/২০২১ ইং ধারা- ১৪১/৩৪১/৩২৩/৩২৬/৩০৭ /৩৭৯/৫০৬ পেনাল কোড। কিশোর গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের করার কারণে তারা বাদীর বাড়িঘর ও দোকানপাটে ব্যাপক ভাংচুর করে ভয়ভীতির দেখান। এরই ধারাবাহিকতায় গত ০৩ জুন ২০২১ ইং তারিখ রাতে একই গ্রুপের কয়েকজন সদস্য গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানাধীন আরিচপুর এলাকাস্থ একটি দর্জি দোকান ভাংচুর এবং চাপাতি দিয়ে এলোপাতাড়ি আঘাত করার ফলে জনৈক আব্দুল মালেকের ছেলে ১) আরজু মিয়া (৩৪) ও সুজন মিয়া (২৪) এবং সুজনের স্ত্রী রুপালী (২১) গুরুতর আহত হয়।
এরই ধারাবাহিকতায় র‌্যাবের-১ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি গত ০৫ জুন সারারাত ব্যাপী এর টঙ্গী ও উত্তরা এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ডি কোম্পানী ওরফে ডেয়ারিং কোম্পানী’কিশোর গ্যাং গ্রুপের ১২ সক্রিয়া সদস্যদের অস্ত্রসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ডি কোম্পানী ওরফে ডেয়ারিং কোম্পানী’ কিশোর গ্যাং গ্রুপের সক্রিয় সদস্য। তারা মাদক সেবন,স্কুল-কলেজে বুলিং,ইভটিজিং, ছিনতাই,চাঁদাবাজি ডাকাতি, সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীল ভিডিও শেয়ারসহ নানাবিধ অনৈতিক কাজে লিপ্ত ছিল মর্মে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীরা বর্ণিত হামলার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।


বিষয়- আইন ও বিচার, অপরাধ, জনদূর্ভোগ,

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর